প্রকাশ : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ | বাংলাদেশ প্রতিদিন

খেটে খাওয়া মানুষের জন্য জরুরি ত্রাণ বিতরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তাদের মাঝে চাপা হাহাকার উঠেছে। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউনের সুফল অর্জন সম্ভব নয়। দেশের কোটি কোটি মানুষ দিন এনে, দিন খায়। তাই জীবন বাঁচাতেই তাদের রাস্তায় নামতে হয়। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের আরও বলেন, ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে খেটে খাওয়া মানুষের মাঝে চাপা হাহাকার উঠেছে। নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে অসহনীয় কষ্ট পোহাচ্ছে। আবার জীবন বাঁচাতে কাজের সন্ধানে রাস্তায় নেমে আর্থিক জরিমানার সম্মুখীন হতে হচ্ছে তাদের। ধার-দেনায় জর্জরিত সাধারণ মানুষ কষ্টের কথা কাউকে বলতে পারছে না। জাপা চেয়ারম্যান বলেন, জানা গেছে করোনা মহামারীর প্রভাবে দেশে যেখানে আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, সেখানে লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে অর্থ সহায়তার ঘোষণা করা হয়েছে তা একেবারেই অপ্রতুল। তাই করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার পাশাপাশি লকডাউন শিথিল করতে হবে। সম্ভব হলে লকডাউন পুরোপুরি প্রত্যাহার করা উচিত।

https://www.bd-pratidin.com/first-page/2021/04/24/642442

ganobettaraftarium24dizipalGrandpashabetgrandpashabetescort istanbulgiftcardmall/mygiftjustin tvtaraftarium24GrandpashabetGrandpashabettaraftarium24GrandpashabetDeneme Bonusu Veren Sitelertaraftarium24taraftarium24Casibomcasibomtaraftarium24taraftarium24casino siteleriultrabettaraftarium24taraftarium24istanbul seo ajansırojadirectajustin tvgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabet girişgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetjojobetjojobetjojobetholiganbetcasibomjojobetholiganbetholiganbetgrandpashabetholiganbetholiganbetholiganbettipobettipobettipobetcasibomgrandpashabetgrandpashabetcasibomcasinolevantbetgarantipusulabetmarsbahis girişmarsbahismarsbahis girişpusulabet girişcasibomholiganbetholiganbetholiganbet girişholiganbetmarsbahiscasinolevantgrandpashabetcasibomsekabetnesinecasino xwbahis xbetgaranti xtambet xgrandpashabetGrandpashabet