জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে বিশ্বাসী। সন্ত্রাস, দলবাজ, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তেই আমাদের রাজনীতি।’ তিনি বলেন, ‘পল্লীবন্ধু হতদরিদ্র মানুষের স্বার্থে রাজনীতি করেছেন। দেশে যেন কোনো মানুষ দরিদ্র না থাকে সেই লক্ষ্যেই ছিল পল্লীবন্ধুর রাজনীতি। আমরা পল্লীবন্ধুর সেই আদর্শ সামনে রেখে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব, যেখানে সামাজিক ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত হবে।’ গতকাল রাজধানীর মোহাম্মদপুরে জাকির হোসেন রোড মাঠে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে এবং মহানগর উত্তর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কেন্দ্রীয় নেতা আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর হোসেন পাঠান, কাজী আবুল খায়ের, এ এন এম রফিকুল ইসলাম সেলিম, এস এম হাসেম, মো. আবদুস সাত্তার, মাহমুদুর রহমান লিপটন, লায়ন সাবিনা চৌধুরী, মোস্তফা সুমন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে এইচ এম এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

News Link

ganobettaraftarium24dizipalGrandpashabetgrandpashabetescort istanbulgiftcardmall/mygiftjustin tvtaraftarium24GrandpashabetGrandpashabettaraftarium24GrandpashabetDeneme Bonusu Veren Sitelertaraftarium24taraftarium24Casibomcasibomtaraftarium24taraftarium24casino siteleriultrabettaraftarium24taraftarium24istanbul seo ajansırojadirectajustin tvgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabet girişgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetjojobetjojobetjojobetholiganbetcasibomjojobetholiganbetholiganbetgrandpashabetholiganbetholiganbetholiganbettipobettipobettipobetcasibomgrandpashabetgrandpashabetcasibomcasinolevantbetgarantipusulabetmarsbahis girişmarsbahismarsbahis girişpusulabet girişcasibomholiganbetholiganbetholiganbet girişholiganbetmarsbahiscasinolevantgrandpashabetcasibomsekabetnesinecasino xwbahis xbetgaranti xtambet xgrandpashabetGrandpashabet