জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, এক বছর আগে সব জেলায় আইসিইউ বসানোর প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ কারণে করোনা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন আইসিইউ সংকটে মানুষ মারা যাচ্ছে। দেশের ৩৫ জেলায় এখনো আইসিইউ নেই জানিয়ে তিনি বলেন, সব জেলায় আইসিইউ স্থাপনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের আইসিইউর ৭৬ ভাগই ঢাকা বিভাগে উল্লেখ করে জি এম কাদের বলেন, এর মধ্যে রাজধানীতেই ৭৩ ভাগ। আইইডিসিআরের তথ্যমতে, জুন মাসে করোনা শনাক্তের ৭৮ ভাগই ডেল্টা ভ্যারিয়েন্ট। তাই করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউর চাহিদা বেড়েছে।

কিন্তু সব জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মাঝে করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছোটাছুটি করছেন স্বজনরা। জি এম কাদের বলেন, রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ ফাঁকা নেই বললেই চলে। তাই দ্রুত বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য অধিদফতর বলেছে, রোগী বাড়লে অক্সিজেন সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরিস্থিতি আরও খারাপ হলে আইসিইউর জন্য হাহাকার হয়ে উঠবে। আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে মৃত্যুর হার। বিবৃতিতে জি এম কাদের আরও বলেন, যত দ্রুত সম্ভব সব জেলায় আইসিইউ স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

https://www.bd-pratidin.com/first-page/2021/07/06/667186

ganobettaraftarium24dizipalGrandpashabetgrandpashabetescort istanbulgiftcardmall/mygiftjustin tvtaraftarium24GrandpashabetGrandpashabettaraftarium24GrandpashabetDeneme Bonusu Veren Sitelertaraftarium24taraftarium24Casibomcasibomtaraftarium24taraftarium24casino siteleriultrabettaraftarium24taraftarium24istanbul seo ajansırojadirectajustin tvgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabet girişgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetjojobetjojobetjojobetholiganbetcasibomjojobetholiganbetholiganbetgrandpashabetholiganbetholiganbetholiganbettipobettipobettipobetcasibomgrandpashabetgrandpashabetcasibomcasinolevantbetgarantipusulabetmarsbahis girişmarsbahismarsbahis girişpusulabet girişcasibomholiganbetholiganbetholiganbet girişholiganbetmarsbahiscasinolevantgrandpashabetcasibomsekabetnesinecasino xwbahis xbetgaranti xtambet xgrandpashabetGrandpashabet