জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আইনের শাসন নিশ্চিত করতে এমসি কলেজে নারী নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, দেশের মানুষ বিচারব্যবস্থার ওপর আস্থা রেখেই এমসি কলেজের ঘটনায় অভিযুক্তদের শাস্তি দেখার অপেক্ষায় আছে। অপরাধীর কোনো দলীয়  পরিচয় থাকতে পারে না। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের মুখোমুখি হতেই হবে। গতকাল পার্টির বনানী কার্যালয়ে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন বিরোধীদলীয় এই উপনেতা।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রুহুল আমিন, মো. মহিবুল ইসলাম ইউসুফ, মো. মাহবুবুর রহমান, শামিম হোসেন, খাইরুল আলম, আবদুল গফুর, প্রশান্ত কুমার, মো. রবিউল ইসলাম।জি এম কাদের ক্ষোভের সঙ্গে বলেন, রেমিট্যান্স যোদ্ধারা আজ কাজে ফিরতে রাস্তায় আন্দোলন করছে। তারা টিকিটের নিশ্চিয়তা পাচ্ছে না, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, সৌদি গমনেচ্ছুরা যেন ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বিমানের টিকিট পান সেজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, তাদের জন্যও কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান। এ সময় তিনি বেসরকারি প্রাথমিক শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

ganobettaraftarium24dizipalGrandpashabetgrandpashabetescort istanbulgiftcardmall/mygiftjustin tvtaraftarium24GrandpashabetGrandpashabettaraftarium24GrandpashabetDeneme Bonusu Veren Sitelertaraftarium24taraftarium24Casibomcasibomtaraftarium24taraftarium24casino siteleriultrabettaraftarium24taraftarium24istanbul seo ajansırojadirectajustin tvgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabet girişgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetjojobetjojobetjojobetholiganbetcasibomjojobetholiganbetholiganbetgrandpashabetholiganbetholiganbetholiganbettipobettipobettipobetcasibomgrandpashabetgrandpashabetcasibomcasinolevantbetgarantipusulabetmarsbahis girişmarsbahismarsbahis girişpusulabet girişcasibomholiganbetholiganbetholiganbet girişholiganbetmarsbahiscasinolevantgrandpashabetcasibomsekabetnesinecasino xwbahis xbetgaranti xtambet xgrandpashabetGrandpashabet