জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম  কাদের বলেছেন, ’৯০-এর আন্দোলন স্বৈরাচারবিরোধী ছিল না। বরং সেই আন্দোলন ছিল স্বৈরাচার প্রতিষ্ঠার আন্দোলন। কায়েমি স্বার্থবাদীরাই তাদের স্বার্থ রক্ষার জন্য ওই আন্দোলনে ইন্ধন জুগিয়েছে। গতকাল বনানীর কার্যালয় মিলনায়তনে রাজশাহী বিভাগীয় জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, ’৯০ সালে যেটুকু আন্দোলন হয়েছে, সেটাকে রাষ্ট্রপতি এরশাদকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলন বলা যেতে পারে, কিন্তু তা কোনোভাবেই স্বৈরাচারবিরোধী আন্দোলন হতে পারে না। কারণ হুসেইন মুহম্মদ এরশাদের সরকার স্বৈরাচারী সরকার ছিল না। তখনকার সরকার ছিল আদালত কর্তৃক স্বীকৃত গণতান্ত্রিক সরকার। সেই গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান পল্লীবন্ধু এরশাদ স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছেন। তাও সাংবিধানিক পন্থায়। তিনি বলেন, যারা একদা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছে-তাদের সঙ্গে আমাদের শত্রুতা নেই। আওয়ামী লীগের সঙ্গে আমরা জোটগতভাবে নির্বাচন করেছি। কিন্তু আমরা আমাদের স্বকীয়তা বিসর্জন দিইনি। এখন আমরা বিরোধী দল। আমরা নির্বাচনমুখী একটি দল। গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব।

দলীয় মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশে এখন রাজনৈতিক শূন্যতা এবং অস্থিরতা বিরাজ করছে। জাতীয় পার্টি সেই শূন্যতা ঘুচিয়ে দেশে স্থিতিশীলতা রক্ষার জন্য সাংগঠনিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টি ছাড়া আর কোনো বিকল্প রাজনৈতিক শক্তি নেই। জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- সুনীল শুভরায়, জহিরুল ইসলাম জহির, সরদার শাহজাহান, শফিকুল ইসলাম জিন্নাহ এমপি, নুরুল ইসলাম ওমর, আমিনুল ইসলাম ঝন্টু, তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

ganobettaraftarium24dizipalGrandpashabetgrandpashabetescort istanbulgiftcardmall/mygiftjustin tvtaraftarium24GrandpashabetGrandpashabettaraftarium24GrandpashabetDeneme Bonusu Veren Sitelertaraftarium24taraftarium24Casibomcasibomtaraftarium24taraftarium24casino siteleriultrabettaraftarium24taraftarium24istanbul seo ajansırojadirectajustin tvgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabet girişgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetjojobetjojobetjojobetholiganbetcasibomjojobetholiganbetholiganbetgrandpashabetholiganbetholiganbetholiganbettipobettipobettipobetcasibomgrandpashabetgrandpashabetcasibomcasinolevantbetgarantipusulabetmarsbahis girişmarsbahismarsbahis girişpusulabet girişcasibomholiganbetholiganbetholiganbet girişholiganbetmarsbahiscasinolevantgrandpashabetcasibomsekabetnesinecasino xwbahis xbetgaranti xtambet xgrandpashabetGrandpashabet