জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত কোন্দলে জর্জরিত। অন্যদিকে বিএনপি নেতৃত্বহীনতা আর কোন্দলের কারণে ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়েছে। সাধারণ মানুষের মূল্যায়নে রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি অনেক বেশি সফল ছিল। গতকাল পার্টির বনানী কার্যালয়ে বিভাগীয় অতিরিক্ত মহাসচিবদের এক সভায় এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি এখন অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছে। বুকভরা প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে দেশের কোটি কোটি মানুষ। প্রায় ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র তিনটি দল মাঠে আছে। বাকিরা নেতা বা সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হয়েছে। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টি কখনই আপস করবে না।পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে জাতীয় পার্টির সরকারের বিকল্প নেই। দেশের মানুষের ভালোবাসা নিয়ে আমরা পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ব। একমাত্র জাতীয় পার্টিই পারবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, মানুষের মুখে হাসি ফোটাতে। এ দলের এগিয়ে চলা কোনো অপশক্তি রোধ করতে পারবে না। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্‌বান জানান তিনি।

আলোচনায় আরও অংশ নেন সাহিদুর রহমান টেপা, এ টি ইউ তাজ রহমান, শামীম হায়দার পাটোয়ারী, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব.) রানা মো. সোহেল ও লিয়াকত হোসেন খোকা।

ganobettaraftarium24dizipalGrandpashabetgrandpashabetescort istanbulgiftcardmall/mygiftjustin tvtaraftarium24GrandpashabetGrandpashabettaraftarium24GrandpashabetDeneme Bonusu Veren Sitelertaraftarium24taraftarium24Casibomcasibomtaraftarium24taraftarium24casino siteleriultrabettaraftarium24taraftarium24istanbul seo ajansırojadirectajustin tvgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabet girişgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetjojobetjojobetjojobetholiganbetcasibomjojobetholiganbetholiganbetgrandpashabetholiganbetholiganbetholiganbettipobettipobettipobetcasibomgrandpashabetgrandpashabetcasibomcasinolevantbetgarantipusulabetmarsbahis girişmarsbahismarsbahis girişpusulabet girişcasibomholiganbetholiganbetholiganbet girişholiganbetmarsbahiscasinolevantgrandpashabetcasibomsekabetnesinecasino xwbahis xbetgaranti xtambet xgrandpashabetGrandpashabet