জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সাধারণ মানুষের চিকিৎসায় সরকারের উদাসীনতা সবার সামনে পরিষ্কার। তিনি বলেন, ‘গত বছর মার্চ থেকেই আমরা করোনা পরীক্ষা বাড়ানোর পাশাপাশি প্রতিটি জেলা সদরে আইসিইউ স্থাপনের দাবি জানিয়ে আসছি। পর্যাপ্ত অক্সিজেন সহায়তার প্রস্তুতি রাখতে পরামর্শ দিয়েছি সরকারকে। কিন্তু সাধারণ মানুষের জীবন বাঁচাতে চিকিৎসাব্যবস্থার উন্নয়নে সরকারের তেমন কোনো উদ্যোগ নেই। চিকিৎসা না পেয়ে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়েছে।’ গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার এক বছর পার হলেও দেশের চিকিৎসাব্যবস্থার তেমন কোনো উন্নয়ন হয়নি। তাই করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। আক্রান্তরা হাসপাতালে সিট পাচ্ছেন না। পয়সা খরচ করেও আইসিইউ পাচ্ছেন না গুরুতর আক্রান্তরা। আর হতদরিদ্র মানুষের জন্য করোনা চিকিৎসা অসম্ভব হয়ে পড়েছে। তিনি বলেন, সরকার হাজার কোটি টাকা ব্যয়ে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, সেগুলো দরকার আছে। কিন্তু এ মুহূর্তে এর চেয়ে বেশি জরুরি মানুষের জীবন বাঁচাতে চিকিৎসাব্যবস্থার উন্নয়ন। তিনি আশা প্রকাশ করেন, দ্রুততার সঙ্গে দেশের চিকিৎসাব্যবস্থার উন্নয়ন করে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার।

ganobettaraftarium24dizipalGrandpashabetgrandpashabetescort istanbulgiftcardmall/mygiftjustin tvtaraftarium24GrandpashabetGrandpashabettaraftarium24GrandpashabetDeneme Bonusu Veren Sitelertaraftarium24taraftarium24Casibomcasibomtaraftarium24taraftarium24casino siteleriultrabettaraftarium24taraftarium24istanbul seo ajansırojadirectajustin tvgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabet girişgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetjojobetjojobetjojobetholiganbetcasibomjojobetholiganbetholiganbetgrandpashabetholiganbetholiganbetholiganbettipobettipobettipobetcasibomgrandpashabetgrandpashabetcasibomcasinolevantbetgarantipusulabetmarsbahis girişmarsbahismarsbahis girişpusulabet girişcasibomholiganbetholiganbetholiganbet girişholiganbetmarsbahiscasinolevantgrandpashabetcasibomsekabetnesinecasino xwbahis xbetgaranti xtambet xgrandpashabetGrandpashabet