জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না বা করতে পারছে না। স্থানীয় সরকারের নির্বাচনগুলো প্রতিদ্ধন্ধিতাপূর্ণ হচ্ছে না। বিরোধী মতাদর্শের প্রার্থীরা নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারছে না। মামলা-হামলা, ভয়-ভীতি আর লোভ-লালসায় বিপর্যস্ত হচ্ছেন প্রার্থীরা। গতকাল জাতীয় পার্টি বনানী কার্যালয়ে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রোগমুক্তি কামনা ও ঢাকা মহানগর উত্তর জাপার কর্মিসভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী এতে সভাপতিত্ব করেন।জি এম কাদের বলেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আছে। কিন্তু সাধারণ মানুষের কাছে নির্বাচন কমিশনের ক্ষমতা দৃশ্যমান নয়। নির্বাচনকে প্রভাবিত করতে সরকারি দলের সঙ্গে অনেক সময় প্রশাসনের একটি অংশও জড়িয়ে পড়ছে। তিনি বলেন, জাতীয় পার্টি স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি সংগঠিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছে যাচ্ছে। প্রতিটি নির্বাচনেই জাতীয় পার্টির প্রার্থীদের শেষ পর্যন্ত লড়াই করতে বলা হচ্ছে। যারা ভয়-ভীতি আর লোভ-লালসা উপেক্ষা করে লড়াই করতে পারবে না, তাদের জাতীয় পার্টিতে প্রয়োজন নেই। কারণ, নতুন প্রজন্মের জন্য জাতীয় পার্টির দুয়ার খোলা আছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আওয়ামী লীগে কোনো জায়গা নেই। আওয়ামী লীগে কেউ ইচ্ছে হলেই যোগ দিতে পারছেন না। আবার বিএনপিতে যোগ দিলেই মামলা আর হামলার ভয় আছে। তাই নতুন প্রজন্মের রাজনীতির জন্য জাতীয় পার্টি হচ্ছে উপযুক্ত প্ল্যাটফরম। এ সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

https://www.bd-pratidin.com/first-page/2021/09/21/693177

ganobettaraftarium24dizipalGrandpashabetgrandpashabetescort istanbulgiftcardmall/mygiftjustin tvtaraftarium24GrandpashabetGrandpashabettaraftarium24GrandpashabetDeneme Bonusu Veren Sitelertaraftarium24taraftarium24Casibomcasibomtaraftarium24taraftarium24casino siteleriultrabettaraftarium24taraftarium24istanbul seo ajansırojadirectajustin tvgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabet girişgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetjojobetjojobetjojobetholiganbetcasibomjojobetholiganbetholiganbetgrandpashabetholiganbetholiganbetholiganbettipobettipobettipobetcasibomgrandpashabetgrandpashabetcasibomcasinolevantbetgarantipusulabetmarsbahis girişmarsbahismarsbahis girişpusulabet girişcasibomholiganbetholiganbetholiganbet girişholiganbetmarsbahiscasinolevantgrandpashabetcasibomsekabetnesinecasino xwbahis xbetgaranti xtambet xgrandpashabetGrandpashabet